1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

 

 

পুলক কুমার সরকার ,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ১২টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।

 

উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ফল মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ রানা প্রধান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ সাদিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ পারভেজ ও কৃষি সম্প্রসারণ অফিসার শাহিনুর ইসলাম।

 

সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষের বিকল্প নেই। দেশীয় ও মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব। তারা বাড়ির আঙিনা, পতিত জমি ও রাস্তার ধারে অধিক হারে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান। পাশাপাশি ফল উৎপাদনের পাশাপাশি সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন।

 

মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফলের প্রদর্শনী, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং কৃষি বিষয়ক তথ্যসমৃদ্ধ স্টল স্থান পেয়েছে। জেলার বিভিন্ন কৃষক, নার্সারি মালিক ও কৃষি উদ্যোক্তারা এতে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। মেলাটি আগামী তিন দিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট