1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে সাজা, ২৫০ গ্রাম গাঁজা জব্দ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

 

মোঃ ছিয়াম হোসেন,কুষ্টিয়া জেলা, স্টাফ রিপোর্টার:

 

 

কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সংক্রান্ত অপরাধে ৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

 

২৪ জুন ২০২৬ তারিখে কুষ্টিয়া জেলার সদর থানাধীন আমলাপাড়া, মিলপাড়া ও বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নং ১২৭১/২৬, ১২৭২/২৬, ১২৭৩/২৬, ১২৭৪/২৬ ও ১২৭৮/২৬ দায়ের করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব জাকিউল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া। অভিযানে মোট ৫টি মোবাইল কোর্ট মামলায় ৫ জন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

মামলাগুলোর প্রসিকিউশন দাখিল করেন পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ ও উপ-পরিদর্শক মোঃ রাসেল কবীর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়া।

মাদক নির্মূলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট