1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

প্রথম ফুটবলার হিসেবে ৬ বিশ্বকাপ আসরে গোল করার অনবদ্য রেকর্ড রোনালদোর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

 

 

আব্দুল্লাহ জিম,স্টাফ রিপোর্টার:

 

ফুটবল ইতিহাসে হাজারো রেকর্ড গড়ার কারিগর আরেকটি অনন্য রেকর্ড নিজের নামে লিখে নিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২৬ ফিফা বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন তিনি।

মঙ্গলবার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে খেলার মাত্র ছয় মিনিটেই জালের দেখা পান ৪১ বছর বয়সী এই তারকা। এর মাধ্যমে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬— টানা ছয়টি বিশ্বকাপেই গোল করার বিরল রেকর্ড গড়েন রোনালদো।

 

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে গোল করে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হয়েছিলেন তিনি। এবার নিজের সেই রেকর্ডকেই আরও অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

 

বিশ্বকাপে এটি রোনালদোর নবম গোল। একই সঙ্গে তিনি পর্তুগালের কিংবদন্তি এসবিওর বিশ্বকাপ গোলসংখ্যাকেও স্পর্শ করেছেন। দুজনই ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র পুরুষ ফুটবলার। তবে মেসি ২০১০ বিশ্বকাপে গোল করতে না পারায় ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন রোনালদো।

 

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়া রোনালদোর এই অর্জন ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট