1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু: ডিবি পুলিশের হাতে গ্রেফতারের পরদিনই ঘটল মর্মান্তিক ঘটনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

 

 

আরিফুল হক জিসান, চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মো. নুরুল আলম (৩৬) নামের এক যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক গ্রেফতারের পরদিনই কারাগারে তাঁর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনা-সমালোচনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে তিনি মৃত্যুবরণ করেন। নিহত নুরুল আলম সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই ইউনিয়নের উত্তর ঢেমশা ৬ নম্বর ওয়ার্ডের মৃত এবার হোসেন ও নুর জাহান বেগমের সন্তান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন যুবলীগ নেতা নুরুল আলমের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুরুল আলমকে গ্রেফতার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করে। পরে থানায় দায়ের করা একটি রাজনৈতিক নাশকতা মামলায় (মামলা নম্বর-২২) গ্রেফতার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে আইনি প্রক্রিয়া শেষে গতকালই তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু কারাগারে যাওয়ার পরদিনই আজ বুধবার সকালে হঠাৎ তাঁর মৃত্যুর খবর আসে।

তবে সুস্থ অবস্থায় গ্রেফতার হওয়ার পর ঠিক কী কারণে কারাগারে তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে, পুলিশের হেফাজত ও কারাগারে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যুবলীগ নেতার এমন মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ, শোক ও রহস্যের দানা বেঁধেছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট