1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে খুলশীতে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয়

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলশী থানা ছাত্রদল।
খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নুর আলম সোহাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ নুর আলম সোহাগ বলেন, “৫ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা, খুন ও গুমের মতো ঘটনা ঘটানোর পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হুমকি দিচ্ছে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে খুলশী থানা ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে।”

তিনি আরও বলেন, “আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ যদি রাজনীতিতে সক্রিয় হয়, তাহলে জনগণ তা মেনে নেবে। তবে কেউ যদি নাশকতার চেষ্টা করে, তাহলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।”
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলশী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিশকাত উদ্দিন, এমইএস কলেজ ছাত্রদল নেতা শাহাজাহান মোহাম্মদ সাগর, ইয়ামিন, মেহেজাবিন, রাইসাসহ ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট