1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মাদকমুক্ত সমাজ গড়বো—এই হোক আমাদের অঙ্গীকার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “মাদকের ক্ষতিকর প্রভাব ও আমাদের করণীয়” শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি।
সেমিনারে এক্সপার্ট প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের MODC (Medical Officer Disease Control) ডা. সাঈদ আল মনসুর এবং Medical Officer (MO) ডা. আকিব মাহমুদ মাহী। তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সেমিনারে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রধান আলোচক ডা. মঞ্জুর আহমেদ সাকি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে মাদকমুক্ত থাকার শপথ পাঠ করান।

বক্তারা একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরু ত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট