1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আবারও মানবিক উদ্যোগে প্রশংসিত ফজলুল করিম (মিটু মিয়া), অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মোঃ ছায়েদ আলী(মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি)

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালি হাজী সৈয়দ নুরুজ্জামান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী জনাব মো. ফজলুল করিম (মিটু মিয়া)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক মানুষ চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে মোট ৩০৭ জন রোগীর চক্ষু পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ১৪৭ জনকে বিনামূল্যে কাছে দেখার চশমা, ৭৭ জনকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া ৫৪ জন রোগীর ছানি অপারেশন এবং ৩ জন রোগীর নেত্রনালী অপারেশনের জন্য বিনামূল্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের আউটরিচ কো-অর্ডিনেটর মো. আশিক সরকারের নেতৃত্বে ৯ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্প চলাকালে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও পরবর্তী চিকিৎসা সেবার দিকনির্দেশনাও দেওয়া হয়।

এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। গৌরিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজক ও সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয়রা মনে করেন, এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয়।

উল্লেখ্য, সমাজসেবক জনাব মো. ফজলুল করিম (মিটু মিয়া) দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫,০০০ অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি প্রদানসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট