1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নবগঠিত কুবি ছাত্রদলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কাউছার উদ্দিন হৃদয়(বিশেষ প্রতিনিধি)

২৫ জুন ২০২৬: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহিদ মিনার থেকে শুরু হয়ে গোলচত্বর, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব মো. আবুল বাশারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নবগঠিত কুবি ছাত্রদলের কমিটি সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে। ক্যাম্পাসে সুস্থ ধারার ছাত্ররাজনীতি অব্যাহত রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা সচেষ্ট থাকব। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদল তার ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ণ রাখবে। পাশাপাশি তারেক রহমান ঘোষিত স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আগামী দিনে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে পাশে থাকবে। আবাসন সংকট নিরসন, খাবারের মানোন্নয়ন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা কার্যকর ভূমিকা পালন করব। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কুবি ছাত্রদল সবসময় সক্রিয় থাকবে। উল্লেখ্য, গত ১৯ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ দীর্ঘ পাঁচ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এতে মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং মো. আবুল বাশারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নবগঠিত এ কমিটিকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট