
মোঃ আব্দুস সালাম, জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের সুনামধন্য আইটি প্রতিষ্ঠান স্কিল শিখন-এর ইসলামপুর শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ২৫ জুন ২০২৬ তারিখে ইসলামপুর শাখা অফিসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
৩০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইসলামপুর শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর মাঝে স্টুডেন্ট আইডি কার্ড বিতরণ করা হয় এবং তাদের আইটি শিক্ষার নতুন পথচলার শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির সদস্য, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও মুন্সিবাজার স্কুলের শিক্ষক দুরূদ আহমদ (মাস্টার) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক শ্যামা কান্ত স্যার ও এম. এ. বসির স্যার, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি, কমলগঞ্জ উপজেলা নিসচার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে তৃণমূল পর্যায়ে আইটি শিক্ষা বিস্তারে স্কিল শিখনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এখান থেকে দক্ষ আইটি জনশক্তি তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ইমাজ উদ্দিন বলেন ইসলামপুর এলাকার শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে প্রযুক্তি শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী আইটি দক্ষতা অর্জন করে নিজের ক্যারিয়ার গড়ে তুলুক এবং পরিবারের পাশে দাঁড়াক।”
অনুষ্ঠানের শেষে সকল অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই স্কিল শিখনের মূল লক্ষ্য।তৃণমূল থেকে প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে স্কিল শিখনের এই যাত্রা অব্যাহত থাকবে বলে জানান।