1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গোলপোস্টের বাইরে মাদককে ‘লাল কার্ড’ দেখাল দুর্গাপুরের তরুণ প্রজন্ম

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

 

শান্ত দে দুর্গাপুর নেত্রকোণা:

 

নেত্রকোণার দুর্গাপুরে আন্তজার্তিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আর্জেন্টিনা ও জর্ডানের খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের নিয়ে একটি ব্যতিক্রম আয়োজন করল এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রবিবার সকাল ৯ টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি অফিসের সামনে ফুটবলপ্রেমীরা শপথ বাক্য পাঠ করে মাদককে লাল কার্ড প্রদর্শন করে।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার তদন্ত ওসি শাহীনুর ইসলাম তালুকদার।

 

প্রধান অতিথি বলেন,ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, ঠিক তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে।

 

খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি তরুণ ও যুবকদের নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাঠের এই লাল কার্ড যেন প্রতি জনের মনে মাদকের বিরুদ্ধে একটি স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। আমরা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ এমন উদ্যেগ নেয়ার জন্য।

 

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে এ ব্যাধি দূর করতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করছি এবং সচেতনতা বৃদ্ধি করছি। আজ খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের মাদককে লাল কার্ড প্রদর্শন করেছি। সবাই মিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট