
মোঃ খাইরুল ইসলাম,কালিয়াকৈর উপজেলার প্রতিনিধি গাজীপুর:
সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আজ ২৮ জুন ২০২৬ইং তারিখ রোজ রবিবার সারা বাংলাদেশে এক যোগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে । সারা দিন আপনার ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুকে নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে একটি করে ভিটামিন এ ক্যাপ্সুল খাওয়ান।মনে রাখবেন শুধু মাত্র নিজের শিশুকে খাওয়ালে হবে না,আপনার প্বাশবর্তী শিশু খেলো কিনা সেদিকেও নজর রাখবেন।
আসুন জেনে নেই
কেন ভিটামিন ‘এ’ খাওয়ানো জরুরি?
রাতকানা ও ভিটামিন ‘এ’-জনিত অন্ধত্ব প্রতিরোধ করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে
হাম, ডায়রিয়া ও অন্যান্য সংক্রমণের জটিলতা কমাতে সহায়তা করে
শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
শিশু মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করে
গুরুত্বপূর্ণ বিষয়:
• শিশুকে খালি পেটে কেন্দ্রে নিয়ে যাবেন না
• ক্যাপসুল খাওয়ানোর আগে হালকা খাবার খাওয়ান
• ৬ মাসের কম ও ৫ বছরের বেশি বয়সী শিশুদের এই ক্যাপসুল দেওয়া হবে না।