1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দর্শনায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে গত ২৮ জুন রাতের দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান।
অভিযানকালে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সিএন্ডবি পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজু (২৬)-কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি মোহাম্মদ নাসির উদ্দিন ও মোছাম্মৎ আমেনা খাতুনের ছেলে।
গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ সোপর্দ করা হয়।
শুনানি শেষে আদালত আসামি মোহাম্মদ রাজুকে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাভোগের আদেশ দেওয়া হয়।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট