1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নে নির্বাচনী আমেজ: চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৭ নম্বর পশ্চিম বীরগাঁও ইউনিয়নে এখন থেকেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। যদিও নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি, তবুও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় জনপদ, চায়ের আড্ডা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং স্থানীয় নেতৃত্বের প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। ফলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।
বর্তমান পর্যন্ত আলোচনায় থাকা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. নুর মিয়া, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান জায়গীরদার খোকন, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সিহাব খাঁন, সাবেক চেয়ারম্যান প্রার্থী সামছুল আলম ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম নেতা আব্দুল্লাহ আল নোমান, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান এবং নোমান আহমেদ হাসান খাঁন। এছাড়াও আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
এলাকার রাজনৈতিক সচেতন মহলের ধারণা, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, ততই সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বাড়তে পারে এবং নতুন আরও কয়েকজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মাঠে নামার ঘোষণা দিতে পারেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা দলীয় পরিচয়ের পাশাপাশি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।

তবে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না করায় সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা আপাতত গণসংযোগ, মতবিনিময় এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। স্থানীয়দের ধারণা, তফসিল ঘোষণার পর পশ্চিম বীরগাঁও ইউনিয়নে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট