
মোঃ ছায়েদ আলী( শ্রীমঙ্গল প্রতিনিধি)
চুনারুঘাট উপজেলার চাকলা পুন্জি চা বাগান (৯ জুলাই ২০২৬) বৃহস্পতিবার, চাকলা পুঞ্জির সংলগ্ন প্রধান সড়কে টানা ভারী বর্ষণের কারণে নদী ও রাস্তা ভাঙন দেখা দিয়েছে। এতে সড়কটি দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা চাকলা পুন্জি চা বাগানের প্রধান রাস্তা ভেঙ্গে গিয়ে চলাচলের অনুপযোগী, সেই সাথে চাকলা পুন্জি জামে মসজিদ, ভাঙ্গনের কবলে। অনেক চা শ্রমিকদের বসত ঘর ভেঙ্গ গিয়েছে। চাকলা পুঞ্জি চা বাগানের, বিমল দেবনাথ, বাসন্তী কর্মকার, জোস্না কর্মকার, ইন্দ্রজীত রাজবংশী, কুতুব মিয়া, বিকাশ সাওতাল সহ আরও অনেকের ঘর বাড়ি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে চাকলা পুন্জি চা বাগানের প্রধান রাস্তা না থাকায় বাহিরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।
স্থানীয়দের অভিযোগ, নদীর পাশে প্রয়োজনীয় গাইড ওয়াল না থাকায় বৃষ্টির পানির তীব্র স্রোতে সড়কের নিচের মাটি সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী চা শ্রমিক সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করছেন। সড়কটি চা বাগানের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এ পথে চলাচল করে। কিন্তু বর্তমানে সড়কে ও নদীতে ফাটল দেখা দেওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সংস্কার এবং প্রয়োজনীয় গাইড ওয়াল নির্মাণের উদ্যোগ । তাদের মতে, সময়মতো সংস্কার করা হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও কমবে।
স্থানীয়রা আরও বলেন, বিষয়টি দ্রুত কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা করা হোক। নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নদী ও সড়কটি সংস্কার করা অত্যন্ত প্রয়োজন।