1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার; ইয়াবা, টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার, মোবাইল কোর্টে সাজা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

 

ছিয়াম হোসেন ,স্টাফ রিপোর্টার , কুষ্টিয়া:

 

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

 

উপ-পরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— সম্রাট, সোহাগ, রাহাত, মোহাম্মদ ইসলাম, মো. ইকবাল, কালু সরদার, জয় প্রামানিক, মোহাম্মদ সাজু, অনেক আহমেদ, আশিকুর রহমান সজীব এবং মো. আলিফ।

 

অভিযানটি কুষ্টিয়ার কুঠিপাড়া, ছেউড়িয়া, হরিশংকরপুর, আলামপুর ও বটতৈল এলাকায় পরিচালিত হয়। মোবাইল কোর্টে সম্রাটকে ১ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপর গ্রেপ্তারকৃতদেরও অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

 

উপ-পরিচালক মো. আসলাম হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট