
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় উদীয়মান যুব নেতা কপিল উদ্দিন বাহাদুর (কপিল)। মাতামুহুরি নদীর রেডি বাঁধ সংলগ্ন এলাকায় পানিবন্দী প্রায় ৫০০ মানুষের জন্য তিনি নিজস্ব অর্থায়নে বিরিয়ানি রান্না ও বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
দুর্যোগে বিপর্যস্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিতে স্বেচ্ছাসেবকদের নিয়ে বিভিন্ন পানিবন্দী এলাকায় গিয়ে বিরিয়ানি বিতরণ করেন তিনি। আকস্মিক এই মানবিক সহায়তায় উপকৃত মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।
স্থানীয়রা জানান, সমাজসেবার জন্য বড় পদ বা বিত্তবান হওয়া প্রয়োজন হয় না; প্রয়োজন আন্তরিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই কপিল উদ্দিন বাহাদুর নিজের সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এলাকাবাসীর ভাষ্য, নানা ধরনের আলোচনা-সমালোচনা থাকলেও দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে কপিল একজন মানবিক ও জনবান্ধব যুব নেতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তাঁর এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দুর্যোগের সময় এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে। তারা সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকেও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।