1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

মোহাম্মদ মামুন উদ্দিন (হাতিয়া,নোয়াখালী)

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও জোয়ারের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিচু এলাকার শতাধিক গ্রাম পানিতে তলিয়ে যাওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঘরবাড়ি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খাল-নালা পুনঃখনন না হওয়া এবং পানি চলাচলের পথ দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিচ্ছে।

 

পানিবন্দি বাসিন্দা রওশন আরা বলেন, ঘরের ভেতর পর্যন্ত পানি উঠে গেছে। রান্না করতে কষ্ট হচ্ছে, বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে।”

দিনমজুর মো. সোহেল বলেন, “কয়েক দিন ধরে কাজে যেতে পারছি না। আয় বন্ধ থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।

 

কৃষক আবদুল কাদের জানান, আমনের বীজতলা ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি না নামলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

এদিকে স্বাস্থ্যকর্মীরা সতর্ক করে জানিয়েছেন, দীর্ঘদিন পানি জমে থাকায় ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।

 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাসেল ইকবাল বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ দখল অপসারণের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয়দের দাবি, প্রতি বছর একই দুর্ভোগের পুনরাবৃত্তি রোধে দ্রুত খাল পুনঃখনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি চলাচলের পথ দখলমুক্ত করে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট