1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোল্লাহাটে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

মোঃ মাসুম বিল্লাহ,স্টাফ রিপোর্টার,বাগেরহাট: 

 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ২নং গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— রাফছান, মারিয়াম, সমৃদ্ধি, প্রত্যয়, আফিয়া, তাছিন, সৌম্য, শুভ্র, সোপান, অর্ণি ও ছিয়াম। আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ফাহিম, তাজিম, আবির ও আবিদ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মোল্লাহাট উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার মোট ৭০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ২৯ জন ট্যালেন্টপুল এবং ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। একক বিদ্যালয় হিসেবে ২নং গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন উপজেলায় সর্বোচ্চ সাফল্যের অন্যতম নজির।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুর রহমান, মনি শেখর মজুমদার, এম. এম. ওবায়দুল ইসলাম এবং মো. আল আমিন চৌধুরী এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের এই অর্জনে তারা গর্বিত এবং আগামী বছরগুলোতেও আরও ভালো ফলাফল ধরে রাখতে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট