
মোঃ আব্দুস সালাম, জেলা প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়নে আদমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র সামিউল ইসলাম।এ কৃতী সন্তানে পিতা জালালপুর গ্রামের মোঃ মুসলিম মিয়া।যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সেটা হল সদ্য মডেল প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আদমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত স্কুলের শিক্ষক বৃন্দ শিক্ষার মান উন্নয়ন ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই অর্জন প্রাপ্তি হয়।তার এই গৌরবময় অর্জনে পরিবার এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ পরীক্ষার্থীর নাম: সামিউল ইসলাম,রোল নম্বর: ৬০৩৭৫১৪ বিদ্যালয়ের নাম: আদমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা/থানা: কমলগঞ্জ জেলা: মৌলভীবাজার বিভাগ: সিলেট,পরীক্ষার সন: ২০২৬,ফলাফল ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত।