1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জে নারীর ক্ষমতায়ন নিয়ে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জে নারীর শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ-চ্যালেঞ্জ নিয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন এবং জেলা প্রশাসনসহ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)-এর যৌথ উদ্যোগে নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় সুনামগঞ্জ জেলায় নারীর ক্ষমতায়নের পথে অন্তরায়: কর্মসংস্থান ও নারীর বৃত্তিমূলক শিক্ষার সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। এতে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে নাগরিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, মতামত ও বাস্তব চিত্র তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার সাকিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যরা।
সভায় সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসক পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি তাঁদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ মনোযোগ দিয়ে শোনেন। পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থাপিত তথ্য ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারি-বেসরকারি সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সামাজিক নিরীক্ষায় উঠে আসা বাস্তবসম্মত সুপারিশগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন সিপিডির সিনিয়র রিসার্চার ও প্রকল্প কোঅর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক, প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট মো. জাওয়াদুল করিম, ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, নাগরিকতা–ইরা কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর তৃপ্তি দে, কমিউনিটি ভলান্টিয়ার এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, Embassy of Switzerland in Bangladesh, Global Affairs Canada এবং European Union in Bangladesh-এর যৌথ সহযোগিতায় GFA Consulting Group GmbH ও Centre for Policy Dialogue (CPD)-এর মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট