1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কমলগঞ্জে বন্যা পরবর্তী পানি নামতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর ২ জায়গায় ভাঙনে সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করেছে। তবে উপজেলার নিন্মাঞ্চল পতনঊষারে বন্যা পানি প্লাবিত হচ্ছে। উজান এলাকায় পরিস্থিতির উন্নতি হলেও আক্রান্ত এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে। বন্যার পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। বন্যার পানিতে ১০৬ হেক্টর ফসলী জমি আক্রান্ত হয়েছে এবং ৫০ কিলোমিটার রাস্তা বিনষ্ট হযেছে।আকষ্কিক বন্যার কারনে বিশেষ করে বন্যাকবলিত কমলগঞ্জ উপজেলার রোপা আমন আবাদকৃত কৃষকদের দিন কাটছে দুশ্চিন্তায়। পানি যত নামছে, ততই দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও বানের পানিতে ফসলি জমি, বীজতলা ও সবজি খেত ভেসে গেছে। বন্যাকবলিত অনেক পরিবারে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বিশেষ করে ডায়রিয়া, সর্দি-জ্বর ও এলার্জি রোগে আক্রান্ত হচ্ছেন সকল বয়সী মানুষেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যায় কবলিত কমলগঞ্জ উপজেলায় ১০৬ হেক্টর ফসলী জমি আক্রান্ত হয়েছে। এবং ৫০ কিলোমিটার সড়ক বিনষ্ট হয়েছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, কমলগঞ্জ উপজেলায় নিন্মাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি এখনো পানির নিচে রয়েছে। সবজি, ধান ও মাছের পুকুর মিলিয়ে শতাধিক কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। ফলে ফসল হারিয়ে তারা এখন ঋণ পরিশোধ নিয়েও চরম অনিশ্চয়তায় রয়েছেন।
দেখা যায়, শতাধিক কৃষকের ফসলি জমি, সবজি ক্ষেত, মাছের পুকুর ও বিভিন্ন কৃষি খামার তলিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই বছরের সঞ্চয় ও জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে পথে বসার আশঙ্কায় দিন কাটছে কৃষকদের। কৃষকরা বলছেন, বানের পানিতে সম্পদ নয়, ভেসে গেছে তদের স্বপ্ন।
উপজেলার মখাবিল এলাকার ভাঙ্গন কৃত এলাকার টমেটো চাষী আব্দুর রহিম বলেন, ঋণ করে ২ কিয়ার জমিতে টমোটো চাষ করেছিলাম। বানের পানিতে সব নষ্ট হয়ে গেছে। এখন ঋনের টাকা কিভাবে পরিষোধ করবো তা ভেবেই রাতে ঘুম,াতে পারিনা।একই এলাকার অপর টমোটো চাষী তোফায়েল আহমেদ ও মজিদ খাঁন বলেন আমার ৩ জনে মিলে ১০ কিয়ার জমিতে টমোটো চাষের জন্য জমি তৈরী করে সার প্রয়োগ করে টমোট চারা রোপন করতেই পানিতে জমি বিনষ্ট করেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হযেছে। এখন আবার কিভাবে জমি তৈরী করবো তা ভেবে পাচ্ছিনা।পতনঊষারের তোয়াবোর রহমান বলেন, আমরা সরাসরি নদী ভাঙ্গনের কবলে না পড়লে ও নিন্মাঞ্চল হওয়ার কারনে পরোক্ষ ভাবে পানি এসে আমাদের ধানী জমি পানিতে নিমজ্জিত করেছে। এখন ফসল হবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তায় আছি। অপর কৃষক মাসুদ মিয়া বলেন, বন্যার পানিতে আমার জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে রোপা আউশ জমি আবাদ করব এই নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি।কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, সম্প্রতি বন্যায় কৃষকের থানী জমি ৭০ হেক্টর ,আউশ বীজতলা ৩০ হেক্টর ও সবজি ২৬ হেক্টর আক্রান্ত হযেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও পুরো তথ্য সংগগ্র চলমান। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতিগ্রস্থ কৃষকদের সঠিক তথ্য সংগ্রহ ও ক্ষতি নিরূপন করে সম্ভব হবে।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, বন্যার কারনে এলজিইডির আওতাভুক্ত গ্রামীন সড়ক সহ প্রায় ৫০ কিলোমিটার রাস্তা বিনষ্ট হয়েছে। এখনো তথ্য সংগ্রহ চলমান। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে সঠিক তথ্য সংগ্রহ ও ক্ষতি নিরূপন করে সম্ভব হবে।

ধলাই নদী ওপর ভাঙ্গা জসিম ব্রিকফিল্ড এর কাছে গঙ্গানগর এলাকায় যে ভাঙ্গন টি হয়ে যা কারন এলাকা বাসি জানিয়েছে
জসিম ব্রেকফিল্ড এর মালিক এখান থেকে মাটি নিয়ে ফিশারী জন্য খনন করার কারণে এ ভাঙ্গন হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকা বাসি দাবি জানিয়েছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছি। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। পানিবন্দি মানুষের মাঝে দ্রুত ত্রাণ বিতরণের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট