1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রুইথনপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো. নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) আয়োজিত এ সমাবেশে ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার (অপারেশন) মো. বশিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার ইনচার্জ মো. তানজিলুর রহমান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং ১৪ নম্বর চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব হাসান মাবুদ। এছাড়াও উপস্থিত ছিলেন মো. ইনতাজুল হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে আস্থা, স্বচ্ছতা ও বিশ্বস্ততার সঙ্গে শরিয়াহভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য সবাইকে ইসলামী ব্যাংকে হিসাব খোলার এবং নিয়মিত ব্যাংকিং লেনদেন পরিচালনার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা নিজ এলাকার মধ্যেই সহজে আমানত জমা, অর্থ উত্তোলন, টাকা প্রেরণ, বিভিন্ন বিল পরিশোধসহ আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারছেন। এতে সময় ও অর্থ—উভয়েরই সাশ্রয় হচ্ছে।
সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংক কর্মকর্তারা এবং উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অতিথিরা উপস্থিত সকলকে রুইথনপুর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার সঙ্গে থেকে নিরাপদ, আধুনিক ও সুদমুক্ত ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট