1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা: পান্ডারগাঁও ইউনিয়নে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

এস ডব্লিউ সাগর তালুকদার,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, মাস্টার ফারুক আহমেদ, সাংবাদিক এস ডব্লিউ সাগর তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেদওয়ানুর রহমান (আঙ্গুর), ইউপি সদস্য আলী হোসেন, মোশাহিদ আলী, আবু বকর, ছমির আলী, শাহীন আহমদ, আব্দুস সামাদ, মকবুল হোসেন এবং সংরক্ষিত নারী সদস্য মোহন মালা, রেনু আরা ও অনিতা রানীসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় বক্তারা বলেন, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে চলতি মৌসুমে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। তাই আগাম প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

 

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, বন্যা শুরু হওয়ার আগেই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করতে আগাম ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ইউনিয়ন পরিষদ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

 

বক্তারা আরও বলেন, নদী ও খালপাড়ে অপ্রয়োজনে অবস্থান না করা, শিশুদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা, বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা, সরকারি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, স্বেচ্ছাসেবক দল সক্রিয় রাখা এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা প্রণয়ন, আশ্রয়কেন্দ্রের সার্বিক প্রস্তুতি নিশ্চিতকরণ, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত, উদ্ধার কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্তকরণ এবং দুর্যোগকালীন সময়ে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় বক্তারা বন্যা মোকাবিলায় পান্ডারগাঁও ইউনিয়নে নৌকা, লাইফ জ্যাকেটসহ বিভিন্ন জরুরি উদ্ধার সরঞ্জাম প্রদান করায় ইফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এসব সরঞ্জাম দুর্যোগকালীন সময়ে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

 

সভা শেষে উপস্থিত সবাই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট