1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চৌদ্দগ্রাম বাজারে যানজট নিরসন ও হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

 

দীর্ঘদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগ কমাতে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হয় এবং সড়কে অবৈধভাবে রাখা বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনার কারণে চৌদ্দগ্রাম বাজারে প্রতিদিনই সৃষ্টি হতো ভয়াবহ যানজট। এতে পথচারী, শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ এবং দূরপাল্লার যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হতেন।

 

এ অবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে পুনরায় অবৈধভাবে দখল না করার জন্য সতর্ক করা হয়।

 

অভিযানের পর বাজার এলাকায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু একদিনের অভিযান নয়, বাজারকে স্থায়ীভাবে যানজট ও হকারমুক্ত রাখতে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।

 

সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসনের ধারাবাহিক নজরদারির মাধ্যমে চৌদ্দগ্রাম বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং সকলের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট