1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার ( দিনাজপুর),সাকিব হাসান নাইম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব সুলতান কবির এবং সাংবাদিক শাহআলম সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহার মানুষের তথ্যপ্রাপ্তিকে সহজ করলেও একই সঙ্গে গুজব, ভুয়া তথ্য ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি ও অস্থিরতার সৃষ্টি করছে। এসব অপতৎপরতা প্রতিরোধে তথ্য যাচাই করে প্রচার, ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত আইন সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুজব প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংক কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট