
নিজস্ব প্রতিবেদক :
নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদ হলরুমে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভালনারেবল উইম্যান বেনিফিট (ভিডাব্লিউবি) ২০২৫–২০২৭ চক্রের উপকারভোগীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ চৌধুরী।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আরিফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সুপারভাইজার জাকেরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষক মোছা. রিতা বেগম। কর্মশালায় ভিডাব্লিউবি কর্মসূচির আওতাভুক্ত নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।