1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সরকারি তালিকাভুক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে অনুদানের চেক পেলেন সাংবাদিক কামরুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত অনুদানের চেক জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ সময় সরকারি তালিকাভুক্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে জাতীয় দৈনিক স্বাধীন সূর্যোদয় পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম অনুদানের চেক গ্রহণ করেন।

 

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শহীদ এম. মনসুর আলী মিলনায়তন (এ. কে. শামসুজ্জোহা হলরুমে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার লালন।

 

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

এ সময় জেলার মোট ৮০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৪০টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলে উপস্থাপনের আশ্বাস দেন এবং সংস্কৃতিচর্চার বিকাশে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।

 

অনুষ্ঠানটি জেলার সাংস্কৃতিক অঙ্গনের জন্য উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট