
মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি)
শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন ৯নং ওয়ার্ডের দক্ষিণ উত্তর সুর তালতলার রাস্তার বেহাল অবস্থা,ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, ও রোগীদের
দক্ষিণ উত্তর সুর পালবাড়ি ভৈরব তলির সামন হইতে তালতলা জামে মসজিদ ও পশ্চিম দিকে দাশের বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, প্রতিদিন এই রাস্তায় ব্যাটারী চালিত মিশুক, টমটম, ভ্যানগাড়ী দুর্ঘটনার কবলে পড়ছে, প্রতিদিন এই রাস্তায় তালতলার এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে, হালকা বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়।
স্থানীয় এলাকা বাসী জানান, এই রাস্তা দীর্ঘ বছর ধরে এইভাবে পরে আছে, রাস্তা ভেঙে যাচ্ছে, বৃষ্টি হলে কাঁদা সৃষ্টি হয়, যত তারাতাড়ি এই রাস্তা সংস্কার ও মেরামত করার প্রয়োজন, আমাদের ছেলে মেয়েদের স্কুল, কলেজে, ও ডাক্তারের কাছে নিয়ে যেতে সমস্যা হচ্ছে, রাত্রেও দিনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে বাসায়, টমটম ও মিশুক ডাইভার জানান প্রতিদিন এই রাস্তায় টমটম মিশুক উল্টে দুর্ঘটনা ঘটছে, আমরা গাড়ি নিয়ে যেতে পারছি না, এই রাস্তাটি তারাতাড়ি সংস্কারের দাবি জানান এলাকা বাসি।