1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পত্নীতলায় বিশেষ কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণী সহ ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

 

পত্নীতলা (নওগাঁ‌) প্রতিনিধি 

 

নওগাঁর পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ এপ্রিল রাতে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে হানিট্র্যাপ এর মাধ্যমে ভিকটিমকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

এই চক্রটি সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এই অপরাধ সংঘটিত করে আসছিল। ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে তারা ভিকটিমদের সাথে যোগাযোগ স্থাপন করতো এবং তাদের বাসায় নিয়ে এসে মারধর করে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো। এসকল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিমের নিকট থেকে টাকা আদায় করতো।

 

এ সংক্রান্ত তথ্য পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও অফিসার ইনচার্জ (পত্নীতলা থানা) এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঐ বাসায় অভিযান চালিয়ে এই অপরাধের সাথে জড়িত ২ জন নারী ও ২ জন পুরুষ সদস্যকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে ১। মাহফুজুর রহমান বাঁধন (২৬), পিতা-মৃত আল হেলাল, মাতা-মোছাঃ মমতা বেগম, সাং-পুইয়া, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ, ২। মোঃ মমিনুর ইসলাম (২২), পিতা-মৃত কামরুজ্জামান, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-শিবপুর সরদার পাড়া, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ, ৩। মোছাঃ রুমা খাতুন (২০), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা-মোছাঃ মেরিনা বেগম, স্বামী-মোঃ শান্ত, সাং-হালাট্টী, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, ৪। মোছাঃ সাদিয়া আক্তার মায়া (১৯), পিতা-মৃত মামুনুর রশিদ, মাতা-আমেনা আক্তার সিমু, স্বামী-মারুফ হাসান মুন্না, সাং-সুতরইল, থানা-পোরশা, জেলা নওগাঁ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।তারা বেশ কিছুদিন যাবত বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য অভিযান চলমান আছে।

 

এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন এই চক্রের আরো সদস্য যারা জড়িত সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তিনি এই ধরনের হানিট্রাপ থেকে তরুণদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট