1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুর্গাপুরে নানা আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শান্ত দে দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দির কমিটি।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথ যাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির চত্ত্বরে এসে শেষ হয়।

রথযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ব্যবসায়ী পরিমল ঘোষ সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।

রথযাত্রা শেষে মন্দিরে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়।সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামী ২৪জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট