1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

পুলক কুমার সরকার , জয়পুরহাট জেলা প্রতিনিধি

 

মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে জয়পুরহাটে বৃক্ষরোপণ অভিযান ও ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার [১৮ জুলাই] সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী সভায় বক্তব্য দেন জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমানসহ জেলা প্রশাসন, বন বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

মেলায় বন বিভাগসহ বিভিন্ন বেসরকারি নার্সারির ৩০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছের যত্ন নিতে হবে।”

 

মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট