1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গোপালগঞ্জে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযানে অসামাজিক কার্যকলাপে মামলা ও জরিমানা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লুৎফর সিকদার,গোপালগঞ্জ   প্রতিনিধি:

গোপালগঞ্জ পৌরসভার একটি গেস্ট হাউসে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি মামলা করেছেন। এসব মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২০ জুলাই) অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউসে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (নেজারত শাখা, রাজস্ব শাখা, ফরমস অ্যান্ড স্টেশনারি শাখা, ব্যবসা-বাণিজ্য শাখা) এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায় অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী করা একটি মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় করা অপর একটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় করা আটটি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অপর একটি মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি অনিরুদ্ধ দেব রায় বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ও দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ইহা ছাড়া আবাসিক বাসা ভাড়া নিয়ে এধরনের অসামাজিক কার্যকলাপ গোপালগঞ্জ বিভিন্ন এলাকায় চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট