
মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প (২১ জুলাই ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত, শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন আইয়ুব মার্কেট,মডেল স্কুলে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া,
ক্যাম্প বাস্তবায়ন করেন সততা সমাজকল্যাণ সংস্থার সেচ্ছাসেবীরা।
সর্বমোট ২৫০ জন রোগীকে সেবা প্রদান করেন, ,ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় ৪০ জন
৬৩ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
প্রথম ধাপে ১৬ জনকে অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল
কুলাউড়ায় নেওয়া হয়,তাদের থাকা খাওয়া যাতায়াত অপারেশন ও ঔষধ বিনামুল্যে প্রদান করা হইবে।
আশিদ্রোন আইয়ুব মার্কেট এলাকার মানুষকে নিজ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সুযোগ করে দেন, সততা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আহাজারুল ইসলাম অনিক, এর এ মহতি উদ্যোগ কে স্বাগত জানাতে এলাকার সচেতন যুবক, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী মুরব্বি সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন, এবং চিকিৎসা নেন। এলাকাবাসী জানান আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি , এবং শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা জানান শেষ বয়সে এসে কিছুই না দেখার আক্ষেপ, মাত্র ৬০০০ হাজার টাকার জন্য ছানি অপারেশন করতে না পেরে এখন পুরো পৃথিবী অন্ধকার।
আজকের কাম্পের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করে আলো দেখার আশায় আরো ২৫০ জন বিনামূল্যে সেবা দেওয়া হয়, ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বল্পমূল্যে ঔষধ, ফ্রি চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়, ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,কুলাউড়ায় পাঠানো হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইয়ুব মার্কেট মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকা ও যুবকরা। গপেশ দেবনাথ,হাছনা বেগম,জান্নাতুল ফেরদৌস,রুমানা বেগম, শাহআলম, আমির উদ্দিন, খসরু মিয়া।
উপস্থিত ছিলেন সততা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আজহারুল ইসলাম অনিক, এডমিন মোঃ ছায়েদ আলী, কার্যকরী সদস্য মোঃ রাফি আহমেদ, মোঃ রমজান আলী, মাহবুব হোসেন, রাজু, করিম, মোঃ আব্দুল, ও মহিলা সদস্য মীর মাহিয়া মাহি প্রমুখ।