1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

নাজমুল সংবাদাতা পঞ্চগড় জেলা

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মতিয়ার রহমান (৫৭) নামে এক রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসেছিল শিশুটি। রাতে পুরুষ ওয়ার্ডের মেঝেতে পরিবারের অন্য সদস্যদের সাথেই সে ঘুমিয়ে ছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন আসামি মতিয়ার রহমান। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি শিশুটির নানীকে বলেন, মেঝেতে ঘুমালে শিশুটির কষ্ট হবে, তাই তাকে যেন বেডে এনে ঘুম পাড়ানো হয়। মতিয়ারের কথায় সরল বিশ্বাস করে নানী নাতনিকে তার বেডে ঘুমাতে দেন।

পরবর্তীতে ভোর চারটার দিকে শিশুটির চিৎকারে ওয়ার্ডের অন্যান্য রোগী ও স্বজনদের ঘুম ভেঙে যায়। শিশুটি কান্নাকাটি করে স্বজনদের জানান, অভিযুক্ত ব্যক্তি তার ওপর শারীরিক নির্যাতনের (ধর্ষণচেষ্টা) চেষ্টা চালিয়েছেন। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ জানান, মেডিসিন ওয়ার্ডে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কথা শুনেছেন এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানতে পেরেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে ইতোমধ্যে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।” পুলিশ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট