1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

​”সবুজ বাংলাদেশ গড়তে একটি করে গাছ লাগান”—এই স্লোগানকে সামনে রেখে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে।

​আজ ২২ জুলাই ২০২৬, বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনে শিবগঞ্জের সোনামসজিদ ডিগ্রি কলেজ সম্মুখ থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনের এই শেষ পর্বের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) জনাব সৈয়দ শাহীন শওকত।

​উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

​এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। দুই দিনব্যাপী এই সফল আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট