1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বোয়ালখালীর গর্ব বীর প্রতীক আহমেদুর রহমানের স্মরণে ১৪ বিজিবি ব্যাটালিয়নে নামকরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আরিফুল হক জিসান, চট্টগ্রাম প্রতিনিধি:

​চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি ‘বীর প্রতীক’ আহমেদুর রহমানের স্মৃতি ও বীরত্বকে অম্লান করে রাখতে অনন্য উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) প্রধান ফটকটি এই বীর মুক্তিযোদ্ধার স্মরণে “বীর প্রতীক আহমেদুর রহমান গেইট” নামে নামকরণ করে প্রথম ফলক উন্মোচন করা হয়েছে।
​দেশের সীমান্ত রক্ষা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানকে সম্মান জানাতে বিজিবির পক্ষ থেকে এই গৌরবময় পদক্ষেপ নেওয়া হয়।
​২০০৬ সালে চিরবিদায় নেন এই বীর:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে। জীবনভর দেশ ও মানুষের সেবা করার পর ২০০৬ সালে এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশমাতৃকার রক্ষক বিজিবি (তৎকালীন বিডিআর) এই বীরের স্মৃতিকে ধরে রাখতে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নে এই ফলক ও তোরণ নির্মাণ করে।
​এলাকাবাসীর গৌরব ও আনন্দ:
বোয়ালখালীর সন্তান বীর প্রতীক আহমেদুর রহমানের নামে বিজিবির একটি ব্যাটালিয়নের মূল ফটকের নামকরণ করায় বোয়ালখালী তথা পুরো চট্টগ্রামবাসীর মাঝে আনন্দের জোয়ার ও চরম গৌরব পরিলক্ষিত হচ্ছে। বোয়ালখালীর সর্বস্তরের মানুষ, বীর মুক্তিযোদ্ধা ও সচেতন মহল বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
​স্থানীয় বাসিন্দারা জানান, আহমেদুর রহমান ছিলেন বোয়ালখালীর মাটির প্রকৃত গর্ব। ২০০৬ সালে ওনার মৃত্যুর পর এই উদ্যোগের মাধ্যমে তাঁর নাম ও বীরত্ব গাঁথা নতুন প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের সীমান্তে ওনার নামের এই ফলক বোয়ালখালীবাসীর মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছে।
এলাকাবাসীর সংহতি:
এই বিষয়ে বোয়ালখালীর সর্বস্তরের সাধারণ মানুষ ও সচেতন মহলও ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, যে বীর দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি, তাঁর পরিবারকে অবহেলায় রাখা পুরো উপজেলার জন্য লজ্জাজনক। সীমান্তে বিজিবি ওনাকে যে সম্মান দেখিয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বোয়ালখালীতে ওনার পরিবারের পুনর্বাসন ও দেখভালের দায়িত্ব নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট