
মো. শরীফ হোসেন, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে বিএনপি এ সভার আয়োজন করেন। এসময় তার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহা সচিব এড্যাভোকেট আব্দুস সালাম আজাদ।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিব মো. রাশেদের সভাপতিত্বে ও সদস্য এম শুভ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল কুদ্দুস ধীরণ, সদস্য আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, মিজানুর রহমান সিনহার পুত্র মো. তানভীর সিনহা, উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।