1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বিরাহিমপুর মডেল মাদরাসায় নূরানী বিভাগের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মোহাম্মদ উল্য, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

 

নোয়াখালীর বিরাহিমপুর মডেল মাদরাসায় নূরানী বিভাগের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ শনিবার (২৫ জুলাই ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোকাররম হোসাইনের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওলানা জাকের হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মাস্টার কাজী নজরুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার।

 

অনুষ্ঠানে প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন, নিয়মিত অধ্যয়ন এবং শৃঙ্খলা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা বলেন, একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।

 

শেষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা, মাদরাসার উত্তরোত্তর অগ্রগতি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট