1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তিতুদহে সমাজ কল্যাণ সংস্থার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ মাদকবিরোধী র‍্যালি, ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মোঃ নাজমুল হক চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

“শিক্ষা, সেবায় গড়ব দেশ, মাদকমুক্ত পরিবেশ; তিতুদহ সমাজ কল্যাণেই হাসবে সবার বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO)। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে মাদকবিরোধী র‍্যালি, ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ ও অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৩টায় চুয়াডাঙ্গার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান।
তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ-এর সভাপতিত্বে এবং মো. সোহেল রানা-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মাদকবিরোধী র‍্যালির মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা, সামাজিক সচেতনতা এবং মানবিক উদ্যোগের কোনো বিকল্প নেই। “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই বার্তা ছড়িয়ে দিয়ে একটি সুস্থ, সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে স্থানীয় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা, শিক্ষা সহায়তা, পরিবেশ সংরক্ষণ, খেলাধুলার প্রসার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট