1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাঁজা ও ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মো. শরীফ হোসেন মুন্সীগঞ্জ


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,পিপিএম-এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সী কামরুজ্জামান।গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালীমান্দ্রা গ্রামের শহিদ চৌধুরীর জমি সংলগ্ন সুইচ গেটের ওপর পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।আটক ব্যক্তি মো:লিটন সরদার (৪৪)। তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিনধরা গ্রামের মৃত ছবদুল সরদারের ছেলে।পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।

 

এ ঘটনায় লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে,মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।লৌহজং থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়,মাদক ব্যবসায়ী ও কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।স্থানীয় জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও সূত্রটি উল্লেখ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট