
আরিফুল হক জিসান, চট্টগ্রাম প্রতিনিধি:
রাজধানীর ঢাকায় অবস্থিত ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অত্যন্ত শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ট্যুরিস্ট পুলিশের নিয়মিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬ খ্রিঃ) ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) জনাব মোঃ মাইনুল হাসান (বিপিএম, পিপিএম, এনডিসি)-এর সভাপতিত্বে এ কল্যাণ সভা পরিচালিত হয়।
সভায় শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি:
উক্ত কল্যাণ সভায় ট্যুরিস্ট পুলিশের আধুনিকায়ন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম বেগবান করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ মন্জুর মোর্শেদ আলম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স।
জনাব মোঃ শফিকুল ইসলাম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
জনাব ডা. মোঃ এমদাদুল হক (পিপিএম), অতিরিক্ত ডিআইজি, খুলনা-বরিশাল বিভাগ।
এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত কল্যাণ সভায় স্বশরীরে উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সারাদেশের রিজিয়ন ও জোন প্রধানগণ:
সারাদেশে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের কাজের গতিশীলতা বাড়াতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। দেশের সকল রিজিয়নের পুলিশ সুপার (এসপি) এবং স্ব স্ব জোন ইনচার্জগণ অনলাইনে সরাসরি সভার সঙ্গে সংযুক্ত হন।
সভায় সভাপতি জনাব মোঃ মাইনুল হাসান পর্যটন কেন্দ্রগুলোতে দৃশ্যমান পুলিশি টহল জোরদার, পর্যটকদের দ্রুত সেবা প্রদান, পেশাদারিত্ব বজায় রাখা এবং বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণমূলক বিষয়াদি নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।