1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নেত্রকোণার দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শান্ত দে দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি


নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

 

 

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকার মিরাজ আলী আকন্দের ছেলে জলিল আকন্দ (৪৫) এর বাড়ী থেকে এই মাদক আটক করা হয়।

 

 

এসময় জলিলের স্ত্রী নাজমুন নাহার খানম (তামান্না) ও তার বাবা শফিকুল ইসলাম কে মাদক কাবারের সাথে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়।

 

 

পুলিশ জানায়, চৌকস পুলিশের নিজস্ব গোয়েন্দার দেয়া গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল পৌরশহরের বাগিচাপাড়াতে ‘‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অভিযান পরিচালনা করার পরিকল্পনা ছিলো।’’ এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জলিল আকন্দের বাড়িতে অভিযান চালানো হয়। পরবর্তিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয় এর বাজার মুল্য প্রায় (ত্রিশ লক্ষ টাকা)। পরে মাদক কারবারের সাথে জড়িত থাকার সন্দেহে জলিলের স্ত্রী নাহার খানম (তামান্না) ও তার বাবা শফিকুল ইসলাম কে আটক করা হয়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে জলিল গাঁ ঢাকা দেয়।

 

 

এই ঘটনায় অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দুর্গাপুরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের মাদক আটক নিয়ে পুলিশবাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করবে। আইনী প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট