1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে পাণ্ডারগাঁওয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৫টায় হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শ্রীপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পাণ্ডারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি দিলোয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই বশির-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার কামাল উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আব্দুল হক, ইউনিয়ন যুব ফোরামের সভাপতি মুজাহিদুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি জসিম উদ্দিন সরকার, রিয়াজ উদ্দিন, আব্দুল কাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ দেশের জনগণের ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে। জাতীয় সনদের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির কোনো বিকল্প নেই। দেশের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট