1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মুন্সীগঞ্জ লৌহজংয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মো. শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি


সোমবার ৩ আগস্ট -চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার কাজীরপাগলা অভয় তালুকদার ইনস্টিটিউটে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু।

 

তিনি বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি,যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ,সুন্দর ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী সঞ্জয় ঘোষ সাগর।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা।পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সৈয়দ আক্তার হোসেন – মাদকের ভয়াবহতা তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো:মাসুদ খান মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিত্র।

 

সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মনীষা দাস, আলোচনা সভায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়াসমিন আক্তার ও সাদিয়া আক্তার মাঈশাও বক্তব্য দেন।তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।বক্তারা বলেন, পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান,প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট