1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি): পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতে গরু আনতে যান।

ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার হোসেন । পরে তার মরদেহ এবং চোরাই দুটি গরু নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এসময় আনোয়ারের সঙ্গীরা সেখান থেকে সবাই দৌড়ে পালিয়ে যান।

বিজিবি জানায়, বিএসএফের দাবি, বটি ও বাঁশের লাঠি দিয়ে বিএসএফের ওপর হামলা করায় আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা হবে। এছাড়া এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট