1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঢালচরে নতুন লঞ্চঘাট উদ্বোধন করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড.এম সাখাওয়াত হোসেন

মুহাম্মদ হাবিব (ভোলা)প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

মুহাম্মদ হাবিব (ভোলা)প্রতিনিধি :ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ঢালচরে একটি নতুন লঞ্চঘাট উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড.এম সাখাওয়াত হোসেনএবং সেখানে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।আজ(১৮ জানুয়ারি)ঢালচরে তার বক্তব্যে, তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে, জনগণকে সতর্ক করেছেন।তিনি পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যে তারা বড় বড় প্রকল্পের মাধ্যমে লুটপাট করেছে কিন্তু সেগুলোর সুফল সাধারণ জনগণ বা গ্রামীণ অঞ্চলের মানুষের কাছে পৌঁছায়নি। তার মতে,উন্নয়ন শুধুমাত্র শহরকেন্দ্রিক না হয়ে গ্রামাঞ্চলে হতে হবে, কারণ গ্রামের উন্নয়ন হলেই দেশ উন্নত হয়।এছাড়াও, মনপুরা উপজেলাটি যেহেতু নদী দ্বারা ঘেরা,সেখানে লঞ্চ ছাড়া ঢাকায় যাওয়ার কোনো উপায় নেই, এই বিষয়টি মাথায় রেখে তিনি আশ্বাস দেন যে,মনপুরা ও জেলা শহরের মধ্যে সড়ক যোগাযোগের জন্য পর্যায়ক্রমে ফেরি চালু করা হবে।তিনি রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন এবং জনগণকে সতর্ক করেছেন, যেন তারা দুর্নীতিবাজদের নির্বাচিত না করে।নৌ-পরিবহন উপদেষ্টা আরও বলেন, আপনারা সব দেখেছেন,সব জানেন—একজন ভালো মানুষকে আনেন। যারা নিঃস্বার্থভাবে আপনাদের সঙ্গে থেকে কাজ করে, এরকম লোককে ভোট দেবেন।তিনি অবিলম্বে জনগণের প্রতি আহ্বান জানান যে তারা এমন লোকদের ভোট দিন যারা তাদের জন্য কাজ করবে এবং দেশের উন্নয়নে আসল পরিবর্তন আনবে।বর্তমান সরকারকে বৈষম্যবিরোধী সরকার হিসেবে উল্লেখ করে, তিনি বলেন, এই সরকারের লক্ষ্য হচ্ছে গ্রামীণ এলাকার সমস্যাগুলো তুলে ধরা তার মতে, নদীমাতৃক এলাকাগুলোর জন্য আরো নতুন লঞ্চঘাট স্থাপন করা হবে, যাতে নদীপথের যোগাযোগ সহজতর হয়।এসময় সভায় উপস্থিত ছিলেন সাবেক জ্বালানি সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, নৌ-পরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম,বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মো. নিজাম উদ্দিন সুজন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট