1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চরফ্যাশনে মসজিদের ছাদে গলায় ফাঁস লাগানো বৃদ্ধের মরদেহ উদ্ধার

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে গলায় ফাঁস দেওয়া এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে চরফ্যশন থানা পুলিশ। নিহত বৃদ্ধের নাম মোতাহার মিয়া (৬০) তিনি চরফ্যাশন শরীফ পাড়া সাবেক মুন্নী হোটেলের মালিক ছিলেন।শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ২নং ওয়ার্ড কুতুবগঞ্জ বাজার জামে মসজিদ থেকে এ মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।নিহত বৃদ্ধ মোতাহার ওই ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নুরু বক্সের ছেলে।নিহতের মেয়ে তানিয়া আক্তার শারমিন বলেন, আমার বাবা শুক্রবার রাত ৮টার দিকে কুতুবগঞ্জ জামে মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে গিয়ে আর বাড়ি ফিরেননি।এরপর বিভিন্ন স্থানে খোঁজ খবর নেই, কোথাও সন্ধান মেলেনি।শনিবার সকালে মসজিদের মুসল্লীরা মসজিদের দ্বিতীয় তলা খালি জায়গায় পিলারের সঙ্গে আমার বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদেরকে ও চরফ্যাশন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আমার বাবার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।তিনি আরো বলেন, আমার বাবা দীর্ঘদিন পর্যন্ত প্যারালাইসাস রোগে আক্রান্ত তিনি কীভাবে মসজিদের ছাদে উঠেছেন তা বুঝে উঠতে পারছি না। তবে কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে।নিহতের পরিবারের কোন অভিযোগ পাইনি। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে- এটা আত্মহত্যা, নাকি হত্যা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট