1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সৌরভ হোসেন(বরিশাল জেলা প্রতিনিধি):

বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, আধুনিক ল্যাব স্থাপন ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে।কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন ৫ তলা ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, শিক্ষক কক্ষ ও প্রয়োজনীয় শিক্ষা সুবিধা থাকবে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং আসনসংখ্যা বৃদ্ধি পাবে।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে মেহেন্দিগঞ্জ এলাকায় কারিগরি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট