1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চুয়াডাঙ্গা হামলা-পাল্টা হামলায় যুবকের মৃত্যু,৭ জনের নাম উল্লেখ করে মামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। ধারালো অস্ত্রের হামলা, স্থানীয়দের প্রতিরোধ এবং পরবর্তী গণপিটুনির ঘটনায় গুরুতর আহত যুবক সাজু শেখ (৩০) শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাজু শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুনবাজার পাড়ার মৃত বাদল শেখের ছেলে। তিনি পেশায় রঙমিস্ত্রি ছিলেন। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক দামুড়হুদার খাপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে সাজু ও তার ভাই রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে।
এসময় স্থানীয়দের হাতে সাজু নামে এক যুবক আটক হন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত সার্জিক্যাল চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। সেদিন রাতেই পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি মোবাইল ফোন ভাঙা নিয়ে অর্থ দাবি এবং তা ঘিরে সৃষ্ট বিরোধ থেকেই এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় আহত রাজু ও সাজুর পিতা বাবুল মিয়া বাদী হয়ে গত রোববার (২২ ফেব্রুয়ারি) দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সাজুর মরদেহ ঢাকায় ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে পৌছায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট