1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চুয়াডাঙ্গার কৃতী সন্তান মির্জা সায়েম মাহমুদ বগুড়ার নতুন পুলিশ সুপার

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মানিক মিয়া, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার কৃতী সন্তান মির্জা সায়েম মাহমুদ বগুড়ার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জানানো হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।
বর্তমানে তিনি খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ অনুযায়ী তাকে বগুড়া জেলার পুলিশ প্রধান হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বগুড়ার বিদায়ী পুলিশ সুপার শাহাদাত হোসেন-কে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে চলমান রদবদলের অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে। মির্জা সায়েম মাহমুদ পেশাদারিত্ব ও দক্ষতার জন্য পরিচিত। দায়িত্ব গ্রহণের পর তিনি বগুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
খুব শিগগিরই তিনি বগুড়ায় যোগদান করবেন বলে জানা গেছে। চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে তার এ পদোন্নতিতে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট